ODD বাংলা ডেস্ক: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠের বাড়ি থেকে স্বয়ংক্রিয় বন্দুক একে ৪৭ উদ্ধার করল ইডি। মুখ্যমন্ত্রীর পরিচিত অভিযুক্তের নাম প্রেম প্রকাশ। এদিন অবৈধ খনির মামলায় প্রেম প্রকাশের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তখনই তাঁর বাড়ির আলমারি থেকে দু’টি একে ৪৭ বন্দুক উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। আলাদা করে অস্ত্র আইন মামলা করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।অবৈধ খনির মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও নজরে রয়েছে ইডির। এরমধ্যেই আজ হেমন্ত ঘনিষ্ঠের বাড়ি থেকে একে ৪৭-এর মতো অস্ত্র উদ্ধার নতুন বিতর্ক তৈরি করল বলা বাহুল্য।
Post a Comment