বিউটি কনটেস্টে অংশ নেওয়ায় ৫ মহিলা পুলিশকর্মীকে ‘শাস্তি’!
ODD বাংলা ডেস্ক: আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কাঁধে নিয়ে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৫ মহিলা পুলিশকর্মী। তা-ই কাল হল। এই ‘অপরাধের’ ফলে বদলি করে দেওয়া হল ৫ মহিলা পুলিশকর্মীকে। তামিলনাড়ুর ঘটনায় বেশ হতবাক সাধারণ মানুষ। জানা গিয়েছে, গত রবিবার একটি বেসরকারি সংস্থা ওই বিউটি প্যাজেন্টে অংশ নিয়েছিলেন রেণুকা, অশ্বিনী, নিত্যশীলা, সিবানেসান নামে চার পুলিশকর্মী। তাঁদের সঙ্গে ছিলেন এএসআই সুব্রামনিয়ানও। তিনি সেমবারানকোভিল থানায় কর্মরত। ব়্যাম্পে হাঁটার পরেই নোটিস পাঠানো হয় পাঁচ পুলিশকর্মীকে। জানা গিয়েছে, নাগাপাট্টিনামের ডিএসপি ওই পাঁচজনকে বদলির নির্দেশ দিয়েছেন।





Post a Comment