হিমাচলের কুল্লুতে ভয়াবহ দুর্ঘটনা!পর্যটক বোঝাই গাড়ি খাদে পড়ে মৃত ৭, গুরুতর আহত ১০
ODD বাংলা ডেস্ক: হিমাচলের কুল্লুতে ভয়াবহ দুর্ঘটনা। পর্যটক বোঝাই একটি গাড়ি খাদে পড়ে ৭ পর্যটকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় ১০ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুল্লুর বাঞ্জার উপত্যকা এলাকায় গতকাল রাত সাটে আটটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে ৫ জনকে কুল্লুর জোনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ৫ জনকে বাঞ্জাররে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে খারাপ আবহাওয়ার কারণেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধার অভিযান। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।





Post a Comment