আলিয়ার জন্য সেরা পিৎজা-টা পাঠালেন শিল্পা, চেটেপুটে খেলেন হবু মা
ODD বাংলা ডেস্ক: গর্ভাবস্থায় মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে অনেকের। কেউ টক খেতে পছন্দ করেন। কেউ ঝাল। কেউ আবার মিষ্টিমুখ করতে ভালোবাসেন। রবিবার মধ্যরাতে পিৎজা খেতে ইচ্ছে করেছিল রণবীর ঘরণী আলিয়া ভাটের। সেই কারণেই রাতে তাঁর বাড়িতে Pizza পাঠিয়ে দিয়েছিলেন শিল্পা শেট্টি কুন্দ্রা। জনপ্রিয় বলি অভিনেত্রীর এই আচরণে বেজায় খুশি আলিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই কথা লিখলেন অভিনেত্রী। রবিবার রাতেই আলিয়া লেখেন, "আমার খুব প্রিয় একজন মানুষ শিল্পা শেট্টি। ওঁকে অনেক অনেক ধন্যবাদ। এই পিৎজাটা সত্যিই দুর্দান্ত খেতে। আমার খাওয়া সেরা পিৎজা এটি!"এদিকে আলিয়ার স্টোরি দেখে আপ্লুত শিল্পাও। ওই স্টোরি শেয়ার করে লিখলেন, "পিৎজাটা যে তোমার ভালো লেগেছে, এটাই অনেক।'' সঙ্গে হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন শিল্পা।





Post a Comment