বানান ভুল করায় লাথি, রড দিয়ে মারধর! উচ্চবর্ণের শিক্ষকের হাতে দলিত ছাত্রের মৃত্যুতে অগ্নিগর্ভ উত্তরপ্রদেশ
ODD বাংলা ডেস্ক: এক দলিত ছাত্রের মৃত্যুতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশের আউরাইরা জেলায়। ক্লাসে বানান ভুল করায় শিক্ষক তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। শনিবার হাসপাতালে ওই ছাত্রের মৃত্যু হয়। তার পরেই বিক্ষোভ শুরু হয়। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের জিপ। গত ৭ সেপ্টেম্বর, সমাজ বিজ্ঞানের পরীক্ষায় একটি বানান ভুল করে নিখিত দোহরে নামে ওই ছাত্র। তার পর তাঁর শিক্ষক অশ্বিনী সিংহ তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পাশের জেলার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে নিখিতের মৃত্যু হয়। ময়নাতদন্তের পর সোমবার সন্ধ্যায় পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়।





Post a Comment