২১ নয়, ৪১ জন তৃণমূল বিধায়ক বিজেপি-তে যেতে আগ্রহী! ফের জল্পনা বাড়ালেন মিঠুন-সুকান্ত
ODD বাংলা ডেস্ক: বিধানসভা নির্বাচন ২০২১-এর আগে দলে দলে নেতাদের তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়ার হিড়িক দেখা গিয়েছিল। কিন্তু ভোটে বিজেপি ধরাশায়ী হওয়ার পর ফিরেও আসেন অনেকে। শিক্ষক নিয়োগ, গরুপাচার দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য, সেই সময় ফের তৃণমূল ছেড়ে দলে দলে নেতারা পদ্মমুখী হচ্ছেন বলে দাবি করেছেন মিঠুন চক্রবর্তী। তৃণমূলের ২১ জন বিধায়ক যোগাযোগ রাখছেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, সংখ্য়াটা ৪১-এর কম নয়। মিঠুন বলেন, ''অনেকে আছেন, যাঁরা সবাই সমান নয়। তাঁরা দমবন্ধ বোধ করছেন তৃণমূলে। কেন না চুরি না করেও আঁচ পড়ছে তাঁদের গায়ে। আমি নিশ্চিন্ত করেছি যে, যাঁদের নাম দিয়েছি, তাঁরা কেউ এর মধ্যে নেই। উপরের নেতারা এর পর ঠিক করবেন।"





Post a Comment