২০২৩-এর অক্টোবর থেকে গাড়িতে ছ’টি এয়ারব্যাগ থাকা বাধ্যতামূলক, নয়া নিয়ম বাতলালেন গডকড়ী

ODD বাংলা ডেস্ক: গাড়িতে অন্তত ছ’টি এয়ারব্যাগ থাকা বাধ্যতামূলক হওয়ার বিষয়টি পিছিয়ে গেল। ২০২২ নয়, ২০২৩-এর অক্টোবর থেকে দেশের সমস্ত যাত্রিবাহী গাড়িতে অন্তত ৬টি এয়ারব্যাগ থাকা বাধ্যতামূলক বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী। নিতিন জানিয়েছেন, যে দামের গাড়িই হোক প্রতিটি যাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। টুইটারে তিনি লেখেন, ‘২০২৩-এর ১ অক্টোবর থেকে যাত্রিবাহী গাড়িতে অন্তত ৬টি এয়ারব্যাগ থাকা বাধ্যতামূলক করা হয়েছে।’ পাশাপাশি এ কাজে কাঁচামাল সরবরাহে সমস্যার কথাও মেনে নিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.