ত্বকের যত্নে কোল্ড থেরাপি

 


ODD বাংলা ডেস্ক: বরফ সরাসরি মুখে ঘষতে নিষেধ করে রূপ বিশেষ়জ্ঞরা। পরিষ্কার কাপড়ে কয়েক টুকরো বরফ নিয়ে প্রতিদিন মুখে পাঁচ মিনিট ঘষলেই লবণ্য ফিরে পাওয়া যায়।  এটি কোল্প থেরাপির মতো কাজ করে। পাতলা ও মিহি তন্তুর সুতি বা মসলিন কাপড়ে বরফ পেঁচিয়ে আলতোভাবে মুখ ও চোখের চারপাশে মালিশ করাকে বলা হয় ‘কোল্ড থেরাপি’। 

নিয়ম: ত্বকে অল্প সময়ের জন্য গতিশীলভাবে বরফ ব্যবহার করতে হবে। এর ব্যতিক্রম ঘটলে অতিরিক্ত ঠাণ্ডায় পোড়াভাব দেখা দিতে পারে।


কোল্ড থেরাপির উপকারিতা:


>> চোখের নিচে এবং মুখের ফোলাভাব কমায়


>> ঠান্ডার সংস্পর্শে মুখের রক্তবাহিকাগুলি সঙ্কুচিত হয়, যার ফলে মুখের উন্মুক্ত রন্ধ্রগুলিকেও ছোট দেখায়।


>> খুব কম সময়ে, কম খরচে মুখের যে কোনও সংক্রমণ সারিয়ে তোলে।


>> মেকআপ নষ্ট হয় না।  


মনে রাখতে হবে, বরফ সব ধরনের ত্বকে ও প্রতিদিন ব্যবহারের জন্য উপযুক্ত নয়। বিশেষ করে, সংবেধনশীল ও খুব বেশি শুষ্ক ত্বকে ক্ষেত্রে। তাই ত্বকে সরাসরি বরফ ব্যবহার না করে ঠাণ্ডা ব্যবহার করা যেতে পারে। অনেকেই ব্রণে ওপর বরফ ব্যবহার করেন তা কমানোর জন্য। তবে এতে বরং প্রদাহ ও ব্রণের সক্রিয়তা বাড়ে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.