মৃত্যুর আড়াই মাস পর হল শেষকৃত্য! কীভাবে সংরক্ষিত ছিল শিনজো আবের মৃতদেহ
ODD বাংলা ডেস্ক: ৮ জুলাই আততায়ীর গুলিতে নিহত হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। মৃত্যুর প্রায় আড়াই মাস পর ২৬ সেপ্টেম্বর তাঁর শেষকৃত্য আয়োজিত হল। এত দিন কী ভাবে পচন থেকে রক্ষা পেল তাঁর দেহ?মিশরের মমিদের দেহ সংরক্ষমের ইতিহাস সত্যিই বিস্ময়কর। তবে শিনজো আবের ক্ষেত্রে কোন পদার্থ ব্যবহার করা হয়েছে, তা নিশ্চিত করে বলা না গেলেও মৃত্যুর পর দেহকে পচনের হাত থেকে রক্ষা করার বিশেষ কিছু পদ্ধতি রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানের ভাষায় বিষয়টিকে বলে ‘এমবামিং’। এ ভাবে মৃতদেহ সংরক্ষণ কিন্তু আগেও হয়েছে। রুশ রাষ্ট্রনায়ক লেনিনের মৃতদেহ আজও সংরক্ষিত রয়েছে মস্কোতে।শোনা যায়, আলেকজান্ডারের দেহ ব্যাবিলন থেকে ম্যাসিডোনিয়া আনা হয়েছিল মধুর পাত্রে নিমজ্জিত করে। ট্রফলগারের যুদ্ধ ক্ষেত্র থেকে ব্রিটিশ অ্যাডমিরাল লর্ড নেলসনের দেহ নাকি ইংল্যান্ডে আনা হয়েছিল ব্র্যান্ডির পাত্রে। এমনকি ভিনিগার বা অন্যান্য মদে চুবিয়ে মরদেহ সংরক্ষণের কথাও শোনা যায়।




Post a Comment