ঘরে বসেই পুজো দর্শন, বয়স্ক নাগরিকদের জন্য বিশেষ অ্যাপ আনছে বর্ধমান পুলিশ
ODD বাংলা ডেস্ক: পুজোর সময় মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার মজাই আলাদা। কিন্তু সকলের পক্ষে পুজোয় কি ঘুরে ঘুরে ঠাকুর দেখা সম্ভব? বাড়ির বয়স্ক মানুষরাও যাতে পুজোয় ঠাকুর দেখারআনন্দ নিতে পারেন, সে কথা ভেবেই এবারের শারদোৎসবে বিশেষ উদ্যোগ নিল বর্ধমান পুলিশ। বিশেষ অ্যাপের সাহায্যে তাঁদের প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হচ্ছে পুলিশের তরফে।যেসব প্রবীণ সদস্য বাড়িতে একা থাকেন বা শুধুমাত্র বয়স্ক স্বামী-স্ত্রী থাকেন, তাঁদের জন্য পুজোয় বিশেষ পরিষেবা দেবে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পাশাপাশি, ভিড় এড়াতে বা কোনও কারণে যাঁরা পুজোমণ্ডপে যেতে পারবেন না তাঁদের জন্য বিশেষ অ্যাপ আনা হচ্ছে। এছাড়াও প্রবীণ নাগরিকদের অনেকে বাড়িতে একা থাকেন। তাঁদের তথ্য পুলিশ সংগ্রহ করেছে। পুজোর সময় তাঁদের ফোন করে খবর নেবে পুলিশ। কোনও সমস্যা হলে প্রবীণরা নাগরিকরাও পুলিশে ফোন করে সহায়তা নিতে পারবেন। এদিন সংস্কৃতি লোকমঞ্চের অনুষ্ঠানে বর্ধমানের পুজো উদ্যোক্তাদের হাতে রাজ্য সরকারের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।




Post a Comment