কাশ্মীরে নয়া সমীকরণ, নতুন দলের নাম ঘোষণা কংগ্রেস ত্যাগী গুলাম নবি আজাদের

ODD বাংলা ডেস্ক: কংগ্রেস ছাড়ার ঠিক এক মাসের মাথায় নতুন নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন গুলাম নবি আজাদ। তাঁর দলের নাম ডেমোক্রেটিক আজাদ পার্টি। গত মাসে কংগ্রেস ছাড়ার পরেই নতুন দল তৈরির ঘোষণা করেছিলেন আজাদ। সোমবার সামনে আনলেন তাঁর দলের নাম আর পতাকা। কাশ্মীরের এই নতুন রাজনৈতিক দলের জন্য তিন রঙের পতাকা বেছেছেন আজাদ। কাশ্মীরের মানুষের ইস্যু নিয়েই আপাতত তাঁর দল লড়বে বলে জানিয়েছেন এই প্রবীণ রাজনীতিক। ইতিমধ্যেই কাশ্মীরের বেশ কিছু এলাকায় জনসভাও করে ফেলেছেন তিনি।সোমবার আজাদ জানান, প্রায় ১৫০০ নামের প্রস্তাব জমা পড়েছিল তাঁদের কাছে। সংকৃতি, উর্দু নাম পাঠিয়েছিলেন অনেকেই। হিন্দি এবং উর্দু শব্দের মিশেলেই দলের নাম বেছেছেন তাঁরা। তাঁর নতুন দলের নাম ডেমোক্রেটিক আজাদ পার্টি। সোমবার নতুন দলের পতাকাও সামনে এসেছে। হলুদ- সাদা-নীল তিন রঙের পতাকাতেও স্বাধীনতা, ঐক্যের বার্তা রয়েছে বলে দাবি করেছেন গুলাম নবি আজাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.