দুর্গাপুজোয় এবার হবে লক্ষ্মীলাভ! পুজোর মণ্ড​পে গেলেই মিলবে কড়কড়ে ৫০০ -র নোট!


ODD বাংলা ডেস্ক:  দুর্গাপুজার মণ্ডপেই লক্ষ্মীলাভ! হাওড়ার সালকিয়া দুর্গোৎসব বারোয়ারিতলার লক্ষ্মীর ভাণ্ডারের মণ্ডপে এলেই এবার লক্ষ্মীলাভের সুযোগ। প্রতিদিন ১০ জন করে দর্শনার্থীকে দেওয়া হবে নগদ ৫০০ করে টাকা। একদিন নয়, পঞ্চমী থেকে নবমী পর্যন্ত- পাঁচদিনই এই সুযোগ থাকছে। বাংলার অন্যতম প্রাচীন এই বারোয়ারি পুজোর এবছর ১৫০ তম বর্ষপূর্তি। সেজন্যই দর্শনার্থী এই লক্ষ্মীলাভের সুযোগ করে দিচ্ছেন পুজো উদ্যোক্তারা। তবে যে কেউ এই সুযোগ পাবেন না। পুজো উদ্যোক্তারা প্রতিদিন লটারির আয়োজন করেছেন। সেই লটারিতে যাঁরা জিতবেন, তাঁদের মধ্য থেকেই ১০ জন করে দর্শনার্থী ৫০০ টাকা করে নগদ পুরস্কার পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার'কে লক্ষ্য করেই সেই আদলে দর্শনার্থীদের লক্ষ্মী লাভের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন সালকিয়া দুর্গোৎসব বারোয়ারিতলার পুজো উদ্যোক্তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.