ঢাক বাজিয়ে, ডান্ডিয়ার তালে নেচে পুজো মাতালেন মুখ্যমন্ত্রী

ODD বাংলা ডেস্ক: গতকাল সুরুচি সংঘের পুজো উদ্বোধনে গিয়ে সবাইকে চমকে দিলেন মমতা।পুজোর উদ্বোধনে গিয়ে কাঁধে ঢাক তুলে নেন এবং মণ্ডপে ফিরহাদ হাকিমের সঙ্গে পাল্লা দিয়ে ঢাক বাজান তিনি। সেই সময় কাঁসর বাজাতে দেখা যায় মন্ত্রী অরূপ বিশ্বাসকে। প্রবেশদ্বার থেকে কাঁধে করে ঢাক নিয়ে তা বাজাতে বাজাতে মাতৃ প্রতিমার সামনে যান মমতা। পরে চক্রবেড়িয়া সর্বজনীনে ডান্ডিয়ার ভঙ্গিতে হাতে লাঠি তুলে নিয়ে পা দোলান মমতা। অনেক পুজো উদ্বোধনে আবার মমতাকে কাঁসর-ঘণ্টা বাজাতেও দেখা যায়। মুখ্যমন্ত্রীর এই অবতারে অনেকেই অবাক। সুরুচি সংঘের মণ্ডপ থেকে মমতা জনসাধারণের উদ্দেশে বার্তাও দেন মুখ্যমন্ত্রী৷ উৎসবের দিনগুলিতে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন তিনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.