‘বিয়ের পর ঋতুচক্রের বিষয়ে প্রথম জেনেছিলেন বাবা’, পরিণীতির ভিডিও ঘিরে শোরগোল


ODD বাংলা ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পরিণীতি চোপড়া। তাঁর পুরনো একটি ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওয় একটি স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ডের প্রোমোশনে গিয়েছিলেন তিনি। পিরিয়ড নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কথাও বলেন পরিণীতি । আর এই স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ডের প্রোমোশনেই তিনি বলেন, “আমার বাবা-মায়ের যখন বিয়ে হয়েছিল বাবার বয়স ৩০ বছর। বিয়ের পর মা প্রথমবার যখন বাবাকে বললেন তাঁর পিরিয়ড হয়েছে, স্যানিটারি ন্যাপকিন কোথায় কিনতে পাওয়া যাবে! আমার বাবা এই প্রশ্নে চমকে উঠেছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন স্যানিটারি ন্যাপকিন কী? ভাবতে পারছেন! আমার বাবা ৩০ বছরেও পিরিয়ডের বিষয়ে অবগত ছিলেন না! এটা অত্যন্ত ‘শকিং’।এক নেটিজেন লিখেছেন, "ব্র্যান্ডের প্রোমোশনের জন্য এভাবে পরিবারকে টানতে হয়। মধু ম্যাম (প্রিয়াঙ্কা চোপড়ার মা) একজন ডাক্তার বলে জানি। সেই পরিবারের কোনও সদস্য এত স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ জীবনচক্রের বিষয়ে জানবেন না!"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.