পার্থর জামাইকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ ইডির, সোমবার রাতেই সিজিও কমপ্লেক্স ছাড়েন কল্যাণময় ভট্টাচার্য

ODD বাংলা ডেস্ক: বিদেশ থেকে ফেরার পরই তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই মতো সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (যেখানে ইডির দফতর) যান শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পদাধিকারী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। সূত্রের খবর, টানা প্রায় সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতেই ইডি দফতর থেকে বেরোন পার্থ-জামাতা।নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গত ২৩ জুলাই গ্রেফতার করা হয়েছিল পার্থকে। তার পর থেকে বিদেশে কর্মরত কল্যাণময় ও পার্থ-কন্যা সোহিনী চট্টোপাধ্যায়কে একাধিক বার ই-মেল করে তলব করেছিল তদন্তকারী সংস্থা। কিন্তু সে সময় হাজিরা দেননি তাঁরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.