শচীন দেববর্মণের বাড়ি হবে সাংস্কৃতিক পীঠস্থান, বিরাট উদ্যোগ বাংলাদেশের

ODD বাংলা ডেস্ক: কিংবদন্তী শিল্পী শচীন দেব বর্মণের বাংলাদেশের বসতবাড়িকে সাংস্কৃতিক ঐতিহ্য কেন্দ্র হিসেবে সংরক্ষন করা হচ্ছে।বর্ষীয়ান শিল্পী নিজের জীবনের ১৮ বছর কাটিয়েছেন বাংলাদেশে। সেই বাড়িতে রয়েছে অজস্র স্মৃতি। কুমিল্লা জেলার এই বাড়িকে সংস্কৃতিকেন্দ্রর রূপ দেওয়া হবে। ইতিহাসবিদ গোলাম ফারুক তাঁর স্মৃতিচারণায় বলেন, শচীন বাবুর সঙ্গীতের সঙ্গে সম্পর্ক শুরু হয়েছিল তাঁর বাবাকে ঘিরে। কুমিল্লা জেলা স্কুল থেকে পড়াশোনা শেষ করে ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে পাশ করেন শচীন বাবু।বছরের পর বছর এই বাড়ি এবং জমির এক অংশ দখল অবস্থায় ছিল। জেলা প্রশাসনের সহায়তায় অনেকটা জমি খালি করা গিয়েছে। মোট ১.১০ কোটি টাকা ধার্য করা হয়েছে এটিকে সংস্কার করার জন্য। মেরামতের কাজ সম্পূর্ণ, শুধু প্রত্নতত্ব বিভাগে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে এই বাড়িটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.