পার্থকে হেফাজতে পেলে কল্যাণময়ের মুখোমুখি বসিয়ে জেরার ভাবনা সিবিআইয়ের


ODD বাংলা ডেস্ক: প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে পেলে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। এমনটাই খবর সূত্রের।শুক্রবারই মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়কে আলিপুরের বিশেষ আদালতে হাজির করানো হয়েছে। অন্য দিকে, পার্থকেও ইডির কাছ থেকে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই।বাগ কমিটির রিপোর্টে বলা হয়েছে, উপদেষ্টা কমিটি থেকেই ভুয়ো সুপারিশ যেত। স্কুলে চাকরির ক্ষেত্রে নিয়োগপত্র দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে। আর সে সময় পর্ষদের শীর্ষে ছিলেন কল্যাণময়ই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.