টেটের OMR শিট কারচুপি: তদন্ত করবে CBI, প্রয়োজনে মানিককে গ্রেফতারের নির্দেশ
ODD বাংলা ডেস্ক: ২০১৪ সালের টেট পরীক্ষার উত্তরপত্র OMR শিট নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। মোট ১২ লক্ষের বেশি OMR শিট নষ্ট করার অভিযোগ করা হয় কলকাতা হাইকোর্টে। কেন এবং কার নির্দেশে সেগুলি নষ্ট করা হয়? পর্ষদের কাছে জানতে চেয়েছিল আদালত। পর্ষদ জানিয়েছে, এর কোনও রেকর্ড নেই। এরপরই মঙ্গলবার OMR শিট নষ্ট সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেবে সিবিআই। আগামী ১ নভেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে।এদিনের শুনানিতে বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘OMR শিট অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে নষ্ট করা হয়েছিল, বাছাই করা সংস্থাকে নষ্ট করার বরাত দেওয়া হয়েছিল, তাই গোটাটা খতিয়ে দেখবে সিবিআই।’





Post a Comment