যখন মধু খেলে শরীরের জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে
ODD বাংলা ডেস্ক: ধরে নিচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠে গরম জলের সঙ্গে মধু, লেবুর রস দিয়ে খাওয়া আপনার বহু দিনের অভ্যাস। ওজন নিয়ন্ত্রণে রাখা ছাড়াও মধু এবং লেবুর রস গরম জল দিয়ে খেলে শরীরের বিপাক হারের উপরও ভালো প্রভাব পড়ে। এত গুণ থাকা সত্ত্বেও মধু কখনো কখনো শরীরের জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে।
কিছু কিছু বিশেষ রান্নায়, বেকিং-এ, চায়ে বা শুধু মুখে মধু খাওয়ার চল, পৃথিবীর প্রায় সব দেশেই আছে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা ছাড়াও মধুর অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-বায়োটিক উপাদান যে কোনো ক্ষত সারিয়ে তোলে। আয়ুর্বেদ চিকিৎসাতেও মধুর ব্যবহার বিপুল।
একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে, নির্দিষ্ট তাপমাত্রার সংস্পর্শে এলে মধুর সমস্ত গুণাগুণ নষ্ট হয়। ঐ অবস্থায় খেলে মধু বিপরীত ক্রিয়া শুরু করে। অর্থাৎ অতিরিক্ত গরম জলে বা চায়ে মধু দিয়ে খাওয়া আদতে শরীরের জন্য খারাপ। সব সময় হালকা গরম জলে বা খাবার ঠান্ডা হওয়ার পর উপর থেকে মধু ছড়িয়ে ব্যবহার করা যেতে পারে।





Post a Comment