ঘরে মাকড়সার উৎপাত বেড়ে গেছে? জেনে নিন সমাধান



 ODD বাংলা ডেস্ক:  বাড়িতে মাকড়সার উৎপাত বেড়ে গেছে? চিন্তার কিছু নেই। এর উৎপাত কমানোর কিছু সহজ উপায় আছে। শুধু মানতে হবে কয়েকটা নিয়ম।

যখনই দেখবেন ঘরের দেওয়ালে মাকড়সা জাল বুনতে শুরু করেছে, তখনই উৎখাত করুন মাকড়সাকে। এ ব্যাপারে মাকড়সাকে বেশি সময় দেওয়া যাবে না।


সপ্তাহে অন্তত একবার ঘরের দেওয়াল ভাল করে ঝেড়ে ফেলুন। কারণ ময়লা জমলেই মাকড়সার সুবিধা হয় জাল বানাতে।


জলের মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে নিন। একটি স্প্রেয়ার বোতলে সেই পাতিলেবু মেশানো জল দিয়ে মাকড়সার জালে স্প্রে করুন।

দেওয়ালের কোনায় হলুদ মেশানো জল স্প্রে করুন। এটি সপ্তাহে অন্তত একবার করুন। দেখবেন মাকড়সা আপনার ধারে কাছে ঘেঁষবে না।

বছরে একবার দেওয়ালে রং করানোর চেষ্টা করুন। নতুন রং করা দেওয়ালে মাকড়সা বাসা বাঁধতে পারে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.