নার্সকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন চিকিৎসক! ত্রিপুরার হাসপাতালে জোর শোরগোল

ODD বাংলা ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নার্সকে ধর্ষণের অভিযোগে এক ৩২ বছরের চিকিৎসককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। শুক্রবার খোয়াই জেলার তেলিয়ামুড়া থেকে ওই চিকিৎসককে আটক করে নিয়ে যায় পুলিশ। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।পুলিশ সূত্রে খবর, তেলিয়ামুড়ার একটি সরকারি হাসপাতালের চিকিৎসক ওই অভিযুক্ত। অন্য দিকে, অভিযোগকারিণী কর্মরত রয়েছেন আগরতলার একটি হাসপাতালে। প্রাথমিক তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত এবং অভিযোগকারিণী দু’জনেই পূর্বপরিচিত। বছরখানেক আগে তাঁদের আলাপ ফেসবুকে। পরে তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান।নার্সের দাবি, তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করেছেন ওই চিকিৎসক। কিন্তু এখন বিয়ের কথা বলতে তিনি বেঁকে বসেছেন। বুধবার পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করেন ওই নার্স।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.