ছবিটি কী আসল, নাকি ফটোশপের কারসাজি?
ODD বাংলা ডেস্ক: পৃথিবীতে সবচেয়ে বেশিবার দেখা ছবি এটি। উইন্ডোজ এক্সপি প্রোগ্রাম (Windwos XP program)-এর, ওয়ালপেপার হিসেবে এই ছবিটি ব্যবহার করা হয়। ঝকঝকে নীল-সাদা আকাশের নিচে দিগন্ত বিস্তৃত সবুজ। পাহাড়ের সঙ্গে মিলেছে দূরে। খুব ছোট ছোট হলুদ ফুল দেখা যাচ্ছে সবুজ ঘাসের ভেতর। যে ছবি জুড়ে এই দৃশ্য রয়েছে তার নাম ব্লিস বা সুখ।
যদিও ছবিটি নিয়ে দুই রকম মত আছে। কেউ কেউ বলে থাকেন, ছবিটি আট-দশটা ছবির মতোই সাধারণ। এতে বিশেষত্বের কিছু নেই। আবার কেউ কেউ বলে থাকেন, ছবিটি দেখলে যে স্বস্তি বোধ হয় তাতে ছবির নাম পুরোপুরি স্বার্থক।
এখন প্রশ্ন হচ্ছে, কম্পিউটারে গ্রাফিক্স কিংবা ফটোশপে করা কোনো ছবি 'ব্লিস'? দেখে মনে হয় অনেকগুলো ছবির সমন্বয়ে এটিকে বানানো হয়েছে। কিন্তু মজার ব্যাপার, এতে ফটোশপ তো দূরে থাক, ক্যামেরায় তোলার পর কোনো ধরনের এডিটও করা হয়নি। ২০০১ সাল থেকে উইন্ডোজ এক্সপি প্রোগ্রাম ওয়ালপেপার হিসেবে ছবিটি ব্যবহার করায় কম্পিউটার ব্যবহারকারীরা এই ছবিটির সঙ্গে পরিচিত।
। আমেরিকান এই ফটোগ্রাফার, ২৫ বছরেরও বেশি সময় ধরে, ছবি তোলার নানা বিষয় নিয়ে কাজ করেছেন। এমনকি ন্যাশনাল জিওগ্রাফিতে তার তোলা ২৫টিরও বেশি ছবি নিয়ে ফিচার করা হয়েছিলো। তবে তার অন্যসব ছবি বিখ্যাত হলেও ‘ব্লিস’ তাকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়।






Post a Comment