প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল

ODD বাংলা ডেস্ক: সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনা বেলুড়ে। বেলুড়ের একটি প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লাগে। দাহ্য পদার্থ থাকার কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর দেওয়া হয় দমকলে। দুটো ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আরও ইঞ্জিন এনে মজুত রাখা হয়েছে। শেষ পাওয়া খবর, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল সাতটা নাগাদ বেলুড় থানার অন্তর্গত বেলুড় রোডের একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন লাগে। প্লাস্টিকের কাঁচামালে ভর্তি কারখানায় আগুন লাগে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.