সিগন্যাল না মানায় শিয়ালদহে দুর্ঘটনা, সাসপেন্ড ট্রেনের চালক
ODD বাংলা ডেস্ক: শিয়ালদহের দুর্ঘটনার তদন্ত শেষে দুর্ঘটনার প্রাথমিক কারণ জানিয়ে দিল রেল। তাদের দাবি, সিগন্যালিংয়ে বিভ্রাট হয়নি। বরং কারশেডগামী ট্রেনটি সিগন্যাল মানেনি। তাই ওই ট্রেনের চালককে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। চালক মদ্যপ ছিলেন কি না, তাও খতিয়ে দেখছে রেল।প্রাথমিক তদন্ত শেষে রেলের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট দূরত্ব অবধি গিয়ে কারশেডগামী ট্রেনটিকে থামতে বলা হয়েছিল। কিন্তু ট্রেনের চালক সেই কথা মানেননি। কারশেডগামী ট্রেনটি রাণাঘাটগামী ট্রেনের বগিতে ধাক্কা মারে। এর শাস্তিস্বরূপ চালককে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আর কড়া কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা পরে জানা যাবে। দুর্ঘটনার পর মনে করা হয়েছিল, সিগন্যালিংয়ের বিভ্রাটেই এই দুর্ঘটনা। কিন্তু সেই সম্ভাবনা খারিজ করে দিল রেল।




Post a Comment