বিচার চলাকালীন বিচারকের টুঁটি চেপে ছুরি ধরলেন অভিযুক্ত! আদালতে হুলস্থুল

ODD বাংলা ডেস্ক: ভরা এজলাস। মামলা শুনছেন বিচারক। হঠাৎই কাঠগড়া থেকে নেমে এক দৌড়ে বিচারকের সামনে গিয়ে উপস্থিত যৌন হেনস্থা-সহ চারটি মামলার অভিযুক্ত। বিচারক কিছু বোঝার আগেই তাঁর গলা টিপে ধরে পকেট থেকে বার করলেন ছুরি। সোমবার এমনই ঘটনা ঘটল ওড়িশার বেরহমপুরের একটি আদালতে। ৫১ বছর বয়সি ওই অভিযুক্তকে পাকড়াও করে জেলে নিয়ে গেছে পুলিশ। ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিজেও বিস্মিত বেরহমপুরের এসপি বিবেক সারাভনা। তিনি বলেন, ‘‘সোমবার আদালতে শুনানি চলছিল। অভিযুক্ত হঠাৎ বিচারক প্রজ্ঞাপারমিতা প্রতিহারির গলায় ছুরি চেপে ধরেন। প্রায় ১০ সেকেন্ড মতো ওই ভাবে বিচারকের গলায় ছুরি ধরে রাখেন উনি।’’বিচারক কোনও রকমে নিজেকে মুক্ত করেন অভিযুক্তের হাত থেকে। তিনি আসন থেকে লাফিয়ে নীচে পড়ে যান। দৌড়ে যান আইনজীবী এবং আদালতকর্মীরা। ছুটে যান নিরাপত্তাকর্মীরা। গোটা ঘটনায় হুলস্থুল পড়ে যায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.