ঐন্দ্রিলার চোখের পাতা নড়ছে না, অঙ্গ সঞ্চালনও নেই, অন্য হাসপাতালের চিকিৎসকদের তলব
ODD বাংলা ডেস্ক: রক্তচাপ ওঠানামা করছে। সংক্রমণের জন্য চলছে কড়া কড়া ওষুধ। বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিকের মাত্রা। চোখ খুলছেন না। পুরো অসাড়। মুখের কোনও প্রতিক্রিয়া নেই। বৃহস্পতিবার রাতে এমনটাই জানা গিয়েছিল হাসপাতাল সূত্রে। শহরের এক সরকারি এবং বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ চিকিৎসকরা দেখে গিয়েছেন অভিনেত্রীকে। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত তেমন ভাবে উন্নতি হয়নি ঐন্দ্রিলার।‘গ্লাসগো কোমা স্কেল’-এ একজন সুস্থ মানুষের গড়ে এর মাত্রা থাকা উচিত ১৫-এর মধ্যে অন্তত ১৪। হাসপাতাল সূত্রে খবর নায়িকার শরীরে এই মাত্রাও তুলনায় অনেকটাই কম। ১৫–র মধ্যে ‘গ্লাসগো কোমা স্কেল’-এর মাত্রা ঐন্দ্রিলার ৩। গ্লাসগো কোমা স্কেলে কোনও রোগীর মান নির্ধারিত হয়, চোখের নড়াচড়া, অঙ্গ সঞ্চালনা, মৌখিক প্রতিক্রিয়ার ভিত্তিতে। সেই রিপোর্টও মোটে ভাল নয়।





Post a Comment