অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে স্কুলের মধ্যে মার! অসমের স্কুলে ধুন্ধুমার

ODD বাংলা ডেস্ক: স্কুলে সহপাঠী এবং শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার এবং পড়াশোনায় ফাঁকি দেওয়ায় শিক্ষিকা নালিশ করেছিলেন বাড়িতে। তারই ফলশ্রুতিতে স্কুলের মধ্যেই সেই অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে চুলের মুঠি ধরে মারধর করার অভিযোগ ছাত্রদের একটি অংশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অসমের ডিব্রুগড় জেলার জওহর নবোদয় বিদ্যালয়ে। স্কুলের ভাইস প্রিন্সিপাল ঘটনার কথা পুলিশে জানানোয় তাঁর বাসস্থানেও হামলার চেষ্টা করে দশম ও একাদশ শ্রেণির ছাত্ররা।রবিবার ছিল স্কুলের শিক্ষক-অভিভাবক বৈঠক। সেখানেই এক পড়ুয়ার বাবা, মাকে তার পড়ায় অমনোযোগিতা এবং সবার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ইতিহাসের শিক্ষিকা। বৈঠক শেষে স্কুলের প্রধান বিল্ডিংয়ের সামনে সেই শিক্ষিকাকে ঘিরে ধরে মারধর করার অভিযোগ ওঠে পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.