জঙ্গলে বাঘকে বিরক্ত করেছেন রবিনা! সাফারিতে 'আইন ভেঙে' বিপাকে অভিনেত্রী
ODD বাংলা ডেস্ক: জঙ্গল সাফারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে বিপাকে পড়লেন বলিউড অভিনেতা রবিনা ট্যান্ডন। মধ্যপ্রদেশের সাতপুরা অভয়ারণ্যে গিয়েছিলেন নায়িকা। টাইগার রিজার্ভে বাঘের ভিডিও তুলে আইনি বিপাকে জড়ালেন তিনি। যদিও রবিনা লেখেন, "কেউই অনুমান করতে পারে না বাঘ কেমন আচরণ করবে ৷ গাড়িটি বনবিভাগের লাইসেন্স প্রাপ্ত ছিল এবং বনবিভাগের সেই ড্রাইভার এবং গাইডরা সঙ্গে ছিলেন যাঁদের সীমানা এবং আইন সংক্রান্ত ক্ষেত্রে যথেষ্ট জ্ঞান এবং প্রশিক্ষণ রয়েছে ৷ বন বিভাগের উপ-বিভাগীয় কর্মকর্তা (এসডিও) ধীরাজ সিং চৌহান মঙ্গলবার বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী ঘটনার তদন্ত শুরু হয়েছে।২২ নভেম্বর রবিনার সফরের সময় তাঁর গাড়িটি একটি বাঘের কাছে পৌঁছেছিল বলে অভিযোগ। এই ঘটনায় গাড়ির চালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোটিস দিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।





Post a Comment