ভারতে ব্যবসার বহর ক্রমশ কমিয়ে আনা হচ্ছে, খরচ কমানোর বার্তা অ্যামাজন কর্তার


ODD বাংলা ডেস্ক: সম্প্রতি ভারতে কর্মীদের ছাঁটাই প্রক্রিয়া নিয়ে বিতর্কে জড়িয়েছে আমাজ়ন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক থেকে সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে।এবার গণছাঁটাই নিয়ে বিতর্কের মাঝেই ভারতে ব্যবসার পরিসর কমানোর বার্তা দিল অ্যামাজন। অনলাইন লার্নিং, ফুড ডেলিভারির পরে এ বার ভারতে আরও কিছু পরিষেবায় ইতি টানা হতে পারে বলে সংস্থার মুখ্য কার্যমনির্বাহী আধিকারিক অ্যান্ডি জেসি জানিয়েছেন।জেসি সোমবার বলেছেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে আমরা সংস্থা খরচ কমানোর দিকে বিশেষ ভাবে নজর দিয়েছি।’’ এই ব্যয়সঙ্কোচের প্রভাব আরও কিছু পরিষেবায় পড়তে পারে বলেন জানান তিনি।বছর দু’য়েক আগে আগে জোম্যাটো এবং সুইগিকে পাল্লা দেওয়ার জন্য এই পরিষেবা চালু করেছিল অ্যামাজন ইন্ডিয়া। বেঙ্গালুরুতে অ্যামাজনের এই পরিষেবা পাওয়া যেত। এ ছাড়াও দেশের নির্দিষ্ট কিছু এলাকায় তা চালুর হয়েছিল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.