‘কেন লিভ-ইন করেন শিক্ষিত মেয়েরা?’ শ্রদ্ধা খুনের আবহে বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

ODD বাংলা ডেস্ক: শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ড নিয়ে যখন গোটা দেশ জুড়ে শোরগোল চলছে, ঠিক সেই সময় লিভ-ইন সম্পর্ক নিয়ে মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর। ঘটনাচক্রে, তিনি শ্রদ্ধা এবং আফতাবের লিভ-ইন সম্পর্ককে দৃষ্টান্ত হিসাবে সামনে রেখেছেন। আর সেই প্রসঙ্গ তুলেই তাঁর মন্তব্য, “শিক্ষিত মেয়েদের লিভ-ইন সম্পর্কে যাওয়া উচিত নয়।”সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী প্রশ্ন তুলেছেন, “শিক্ষিত মেয়েরা কেন লিভ-ইন সম্পর্কে যান? যদি সম্পর্কে যেতেই হয়, তা হলে পাকপাকি ভাবেই যাওয়া ভাল। যদি বাবা-মায়েরা মেয়েদের সম্পর্ককে প্রকাশ্যে সমর্থন করতে না চান, তা হলে আইনি পদ্ধতিতে বিয়ে করে এক সঙ্গে থাকুন!”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.