দুই পায়ের মাঝে চাপ দিতেই ফেটে যাচ্ছে বেলুনের মতো আস্ত তরমুজ
ODD বাংলা ডেস্ক: ঊরুর পেশির জোর এতোই বেশি যে পায়ে চাপ দিয়ে ফাটিয়ে ফেলছেন আস্ত তরমুজ! এমনই কাণ্ড ঘটিয়ে নেটমাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন ফাফা আরাউজো নামের এক মডেল।
নেট মাধ্যমে তিনি ‘ফিটনেট ফাফা’ নামেও পরিচিত তিনি। ফিটনেস মডেল’ ফাফা জন্মসূত্রে ব্রাজিলের মানুষ। তবে বর্তমানে তিনি থাকেন আমেরিকার শিকাগোতে। শরীরের জোরের নিদর্শন হিসাবে ইনস্টাগ্রাম ও ইউটিউবে মাঝেমধ্যেই নিত্যনতুন ভিডিও ও ছবি প্রকাশ করেন তিনি। এবার ভাইরাল হলো তার তরমুজ ফাটানোর ভিডিও।
সংবাদমাধ্যমে ফাফা জানিয়েছেন, ১১ বছর বয়স থেকেই শরীরচর্চা শুরু করেন। স্কুল থেকে ফিরে মাকে বাড়ির কাজে সাহায্য করতেন। তারপর সোজা চলে যেতেন জিমে।
তার দাবি, ১৫ বছর বয়সেই সিদ্ধান্ত নেন ‘বডি বিল্ডার’ হবেন। যেমন ভাবা তেমন কাজ। প্রতিদিন অন্তত ৩ ঘণ্টা শরীরচর্চা করেন। নিজের শক্তি প্রদর্শনের জন্য সম্প্রতি ফ্লরিডার সাউথ বিচে যান। সেখানে শতাধিক মানুষের সামনে মাটিতে বসে দুই ঊরুর মাঝে তরমুজ রেখে ফাটানো শুরু করেন তিনি। তার দেহবল্লরিতে মোহিত ভক্তর সংখ্যাও নেহাত কম নয়।
ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা চার লাখ ৫৭ হাজার। তরমুজ ফাটানোর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে প্রকাশের সঙ্গে সঙ্গেই।
এখন ফাফার বয়স ৩৭। নিজেকে আরো পেশিবহুল করতে সপ্তাহে ছয়দিন নিয়ম করে জিমে যান তিনি। অন্তত তিন ঘণ্টা কঠিন পরিশ্রম করেন সেখানে।
মডেল জানাচ্ছেন, রাস্তাঘাটে বেরোলে যখন লোকে তার পেশির দিকে তাকান, তখন বেশ ভালোই লাগে তার। তবে তার সবচেয়ে পছন্দের জায়গা হল পায়ের পেশি। সেই পেশি প্রদর্শন করতেই তরমুজ ফাটানোর সিদ্ধান্ত নেন তিনি।
তবে মডেল কিন্তু সাফ জানাচ্ছেন, শুধু জিম করে শরীর তৈরি হয় না। দরকার খাওয়া-দাওয়াও। দিনে সাত বার খাবার খান তিনি।







Post a Comment