আগে দলীয় কার্যালয় থেকে সরকার চলত, এখন চলে মহাকরণ থেকে: মানিক সাহা
ODD বাংলা ডেস্ক: ‘‘আগে পার্টি অফিস থেকে সরকার চলত, এখন মহাকরণের অফিস থেকেই সরকার চলে। বর্তমান সরকার দলমতের ঊর্ধ্বে উঠে সমাজের সকল শ্রেণীর মানুষের স্বার্থের কথা চিন্তা করে কাজ করে চলেছে।’’ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রোজগার মেলার উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতি ছিল প্রতি ঘরে রোজগারের ব্যবস্থা করা, সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে চলেছে। আমরা চাই না কোনও ঘরে রোজগারের অভাব থাকুক। তবে এক ঘরে সবার চাকরি, এই নীতিতে বিশ্বাস করে না বর্তমান সরকার।মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বিগত সরকারের কাজ কর্মের তীব্র সমালোচনা করে বলেন, আগের সরকার সাড়ে সাত লক্ষ বেকার রেখে গিয়েছিল। বর্তমান সরকারের সময়ে তা অনেকটাই কমে এসেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর প্রচেষ্টায় প্রত্যেক রাজ্যেই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে ।





Post a Comment