আফতাব পুনাওয়ালার ওপর হামলা, গাড়ির উপর ঝাঁপিয়ে পড়া ২ জনকে গ্রেফতার, উদ্ধার ৫টি তলোয়ার



ODD বাংলা ডেস্ক: সোমবার সন্ধ্যায় শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাব আমিন পুণাওয়ালার উপর কয়েক জন ব্যক্তি তলোয়ার নিয়ে আচমকা হামলা করেছিলেন। হামলাকারীদের মধ্যে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দু’জনকে আদালতে হাজির করা হয়। আদালত ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি তলোয়ার উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রের খবর, ধৃত দুই হামলাকারীর নাম কুলদীপ ঠাকুর এবং নিগম গুজ্জর। কুলদীপ (৩৪) গাড়ি কেনা বেচার সঙ্গে যুক্ত। ৩২ বছর বয়সি নিগম পেশায় ট্রাক চালক। হামলাকারীরা যে গাড়িতে করে ঘটনাস্থলে এসেছিলেন, সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।এক ঊর্ধ্বতন পুলিশ কর্মী বলেন, ‘‘এর পর যেন এমন ঘটনা না ঘটে তাই ফরেন্সিক পরীক্ষাগারের সামনে আরও পুলিশ মোতায়েন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় পুলিশের পাশাপাশি বিএসএফ-এর জওয়ানদেরকেও মোতায়েন করা হয়েছে।’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.