কিছুটা বাড়ল তাপমাত্রা, কেমন থাকবে কলকাতার সারাদিনের আবহাওয়া?
ODD বাংলা ডেস্ক: সপ্তাহের মাঝেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ল। বুধবার পর্যন্ত সামান্য বাড়বে পারদ। তবে বৃহস্পতিবার থেকে ফের কিছুটা নামবে পারদ। সপ্তাহান্তে ফের শীতের মিনি স্পেল চলবে শহরে, এমনটাই খবর৷ আলিপুর পূর্বাভাস অনুযায়ী অনেকটা বাড়ল তাপমাত্রা। ১৭ ডিগ্রি থেকে এক রাতে ৩ ডিগ্রি বেড়ে কাল কলকাতায় রাতের তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের তাপমাত্রা সেইভাবে বাড়েনি।যদিও এই প্রবণতা আরও ৪৮ ঘণ্টা জারি থাকবে। তারপর ফের অল্প পারদ পতনের সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশ হওয়ায় শীত ভাগ্যে সাময়িক ভাঁটা চলছে৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীত বাড়বে রাজ্যে। ডিসেম্বরের মাঝামাঝি তাপমাত্রা নামতে পারে অনেকটাই। জমিয়ে শীতের স্পেল হতে পারে বেশ কয়েকদিনের। তার আগে আপাতত জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই।





Post a Comment