শামশেরনগরে আজ ক্যাম্প করে দেওয়া হবে শীতবস্ত্র, টাকিতেই থাকছেন মুখ্যমন্ত্রী

ODD বাংলা ডেস্ক: মঙ্গলবার সরকারি অনুষ্ঠান প্রদানের মঞ্চ থেকেই প্রশাসনের আধিকারিকদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। হিঙ্গলগঞ্জের শামসেরনগরে সরকারি অনুষ্ঠান প্রদান পরিষেবা অনুষ্ঠানে শীতবস্ত্র দেওয়ার কথা থাকলেও কেন তা আনা হল না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, শীতবস্ত্র না আসা পর্যন্ত ১৮ মিনিট মঞ্চেই অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী। ভৎর্সনার মুখে পড়তে হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসককে। যদিও শেষমেষ এক হাজার শীত বস্ত্র আনা হলেও শামসেরনগরে ক্যাম্প করে শীতবস্ত্র দেওয়া হবে বলে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। বুধবার তার প্রস্তুতিও শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.