সুপ্রিম কোর্টে হবে সুবিচার! 'কুমড়ো' মুকুলকে নিয়ে বড় বার্তা শুভেন্দুর
ODD বাংলা ডেস্ক: সাড়া জাগিয়ে ২০১৯-এর লোকসভা নির্বাচনের বেশ কিছু সময় আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। কিন্তু ২০২১-এর নির্বাচনের ফল বেরনোর পরে তিনি তৃণমূলে ফেরত যান। ততদিনে তিনি অবশ্য কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। তৃণমূলে যোগ দেওয়ার পরেও বিধানসভা অধ্যক্ষ বলেছেন, মুকুল রায় বিজেপিতেই আছেন। যা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। এবার সেই মামলার ফলের অপেক্ষা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিরোধী দলনেতার আশা বড় দিনের ছুটির পরে সুপ্রিম কোর্ট খুললে এব্যাপারে সুবিচার পাওয়া যাবে।শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়কদের অবস্থা কুমড়োর মতো। বাইরের রংটা সবুজ হলেও, কাটলে ভিতরে গেরুয়া। তৃণমূলের যোগ দেওয়া বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে সবুজ হলেও, বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষ তাঁদের বিজেপি বলেও চিহ্নিত করে থাকেন বলেও মন্তব্য করেছেন বিরোধী দলনেতা।





Post a Comment