কম মসলায় মিষ্টি-টক স্বাদের শসার আচার



ODD বাংলা ডেস্ক: আমাদের দেশে বিভিন্ন ধরনের আচার তৈরি হয়। সব আচারই বেশ মসলা এবং সরিষার তেল দিয়ে করা হয়। কিন্তু এই আচারে নেই বেশি মসলা। মিষ্টি এবং টকের একটি আদর্শ মিশ্রণ। নাশতার সঙ্গে বা খাবারের সঙ্গে খেতে পারবেন সহজেই। চলুন রেসিপিটি জেনে নিই। 


শসার আচার


উপকার 


১. ছোট আকারের ৫টি শসা

২. একটি বড় গাজর

৩. ১/২ কাপ লবণ

৪. তিন কাপ ভিনেগার।

৫. ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়া।


যেভাবে বানাবেন


১. প্রথমে শসা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। জল ভালো করে ঝরিয়ে মুছে নিন। 


২. এবার শসাগুলো লম্বা লম্বা করে কেটে নিন। 


৩. এরপর শসাগুলো একটি কাচের পাত্র নিয়ে তাতে শসাগুলো রাখুন। গাজরও কেটে একসঙ্গে রাখুন। এরপর লবণ ছড়িয়ে দিন এবং জল দিয়ে দিন। সারা রাত রেখে দিন। 


৪. পরদিন জল ঝরিয়ে নিন। একটি পাত্রে জল, গোলমরিচ, ভিনেগার এবং চিনি দিয়ে একটু ফুটিয়ে নিন।


৫. চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে কাচের জারে কেটে রাখা শসায় ঢেলে দিন। এভাবে মুখ আটকে রেখে দিন এবং পরিবেশন করুন।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.