ফের ১০ দিনের স্বস্তি, দিল্লি হাইকোর্টে পিছোল অনুব্রত মামলার শুনানি


ODD বাংলা ডেস্ক: ফের একবার আদালতে স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল। আবারও পিছিয়ে গেল তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার মামলার শুনানি। শুক্রবার দিল্লি হাইকোর্টে বিচারপতি দীনেশ শর্মার এজলাসে এই মামলাটি ওঠার কথা ছিল। কিন্তু, বিচারপতি মামলা শোনেনি বলে জানা গিয়েছে। আগামী ১০ দিনের জন্য ফের অনুব্রত মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। ২৩ জানুয়ারি ফের দিল্লি হাইকোর্টে ফের শুনানির সম্ভাবনা। গোরু পাচার মামলায় শেষ পর্যন্ত বীরভূমের তৃণমূল সভাপতিকে নিয়ে গিয়ে জেরা করা হবে কিনা, তা জানা যাবে ওইদিনই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.