'পার্থের বাড়িতে ৩৫০, অনুব্রতর থেকে ৫০০ কোটি উদ্ধার হবে...', বিস্ফোরক দিলীপ

ODD বাংলা ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে সাড়ে তিনশো কোটি, অনুব্রত মণ্ডলের বাড়িতে গেলে পাওয়া যাবে পাঁচশো কোটি। দাবি, বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। কেন্দ্রীয় এজেন্সির নগদ অর্থ উদ্ধার অভিযানের মাঝেই বিস্ফোরক অভিযোগ বিজেপি সংসদের। গতকালই প্রাক্তন মন্ত্রী ও মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে আয়কর দফতর উদ্ধার করেছে ১৫ কোটি টাকা। এর পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়ক, সাংসদদের উদ্দেশ্য করে দিলীপের বক্তব্য, "সাংসদ, বিধায়কদের বাড়িতে কোটি কোটি টাকা পাবে। তথ্যপ্রমাণ আছে তো। পাবলিক হাসছে।" প্রসঙ্গত, বৃহস্পতিবার জাকির হোসেনের বাড়ি, অফিস, চালকল সহ কলকাতা ও জেলা মিলিয়ে গতকাল আয়কর দফতর অভিযান চালায় মোট ২৮ জায়গায়। উদ্ধার হয় ১৫ কোটি টাকা। এর মধ্যে বাড়ি এবং অফিসে থেকে উদ্ধার করা হয়েছে ১১ কোটি টাকা। রাশি রাশি নগদ অর্থ উদ্ধারের ঘটনায় রাজ্যের শাসক দলকে কোণঠাসা করতে উদ্ধত বিজেপি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.