জটিল রোগে আক্রান্ত হৃত্বিক? ক্লিনিকের বাইরে তারকাকে দেখেই চিন্তায় ভক্তরা
ODD বাংলা ডেস্ক: বলি ইন্ডাস্ট্রির গুঞ্জন কঠিন রোগে আক্রান্ত বলিউডের গ্রীক গড হৃত্বিক রোশনও। আর এই বিষয়টি জোড়াল হয়েছে মুম্বইয়ের একটি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের বাইরে হৃত্বিককে দেখার পরেই। ১০ জানুয়ারি বার্থ ডে পার্টি সেলিব্রেশনের পর ক্লিনিকের বাইরে অভিনেতাকে দেখে রীতিমতো থ হৃত্বিক ভক্তরা। সেই সঙ্গে কপালে চিন্তার ভাঁজও। একাধিক সংবাদসংস্থা সূত্রে খবর, রক্তের কোনও জটিল রোগ রয়েছে হৃত্বিক। পাপারাজ্জিদের ক্যামেরায় মুম্বইয়ের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের বাইরে লেন্সবন্দি হয়েছেন অভিনেতা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তিনি হয়তো রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন। তবে কারও দাবি, রক্ত সংক্রান্ত সিরিয়াস কোনও অসুখে ভুগছেন হৃত্বিক। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এটেছেন হৃত্বিক রোশন।





Post a Comment