‘ডুবন্ত’ শহর জোশীমঠে বৃষ্টি-তুষারপাতের জের, চরম ভোগান্তি সাধারণের
ODD বাংলা ডেস্ক: ছত্রে ছত্রে বিপদ গাড়োয়াল হিমালয়ের জনপদ জোশীমঠে। সেই শহর কী ভাবে মাটিতে তলিয়ে যাচ্ছে, তার বিপজ্জনক ছবিও প্রকাশ্যে এনেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জোশীমঠের বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি এবং জীবিকা হারিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন। তার মধ্যে আবার বৃষ্টি ও তুষারপাতে পরিস্থিতি জটিল করে তুলেছে। শুক্রবার শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আউলিতে তুষারপাত শুরু হয়েছে। তাপমাত্রাও উল্লেখযোগ্য ভাবে কমেছে। এর ফলে চরম ভোগান্তিতে জোশীমঠের রাস্তায় রাত কাটানো বাসিন্দারা।





Post a Comment