OBC পড়ুয়াদের 'মেধাশ্রী' প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
ODD বাংলা ডেস্ক: আবারও নতুন একটি প্রকল্প চালু রাজ্য সরকারের। আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা-মঞ্চ থেকে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের ওবিসি পড়ুয়াদের জন্য ‘মেধাশ্রী’ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। ‘মেধাশ্রী’ প্রকল্পের আওতায় এবার রাজ্যের ওবিসি পড়ুয়াদের স্কলারশিপের টাকা দেবে রাজ্য সরকার। ৮০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে ওবিসি পড়ুপয়াদের। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘ওবিসি পড়ুয়াদের স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওবিসি পড়ুয়াদের স্কলারশিপের ৮০০ টাকা করে আমরাই দেব। ওবিসি পড়ুয়াদের টাকা বন্ধ করে যে পাপ ওরা করেছে, আমরা সেটা করতে পারি না।’ এদিন সরকারি সভা-মঞ্চ থেকে ওরাজ্যের ওবিসি পড়ুয়াদের পাশে দাঁড়াতে ‘মেধাশ্রী’ প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।





Post a Comment