ফের ছাঁটাই! বছরের শুরুতেই চাকরি গেল ২০০ Ola কর্মীর
ODD বাংলা ডেস্ক: ২০২২ সালে ১১০০ কর্মী ছাঁটাই করার পর নতুন বছরের শুরুতেও ফের ছাঁটাইয়ের পথে হাঁটল অ্যাপনির্ভর সংস্থা ওলা। এবার চাকরি গেল ২০০ জনের। ওলা ক্যাবস, ওলা ইলেকট্রিক ও ওলা ফিনান্সিয়াল সার্ভিসেস থেকে এই কর্মীদের ছাঁটাই করা হয়েছে। এক সংবাদমাধ্যমের সূত্রের দাবি, এই সপ্তাহের গোড়া থেকেই ছাঁটাই পর্ব শুরু হয়েছে।সংস্থার তরফে এর সাফাই দিতে বলা হচ্ছে, অপ্রয়োজনীয়তা কমিয়ে শক্তিশালী কাঠামো তৈরি করতেই এমন সিদ্ধান্ত। গত সাত মাসে সব মিলিয়ে ১ হাজারেরও বেশি কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সম্প্রতি অধিগ্রহণ করা অ্যাভেল ফিনান্স অ্যাপটি বন্ধ করে সেটাকে ওলা মানির সঙ্গে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সংস্থা।





Post a Comment