সংক্রান্তিতে হবে হাওয়া বদল, ফের কবে নামতে চলেছে তাপমাত্রার পারদ?

ODD বাংলা ডেস্ক: পৌষ সংক্রান্তির আগে কলকাতায় ঠান্ডার দাপট কিছুটা কমল। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তবে কলকাতার তুলনায় জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমই থাকবে। তবে এর মাঝেও বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে নামে।হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার ও শুক্রবার আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে আগামী ১৪-১৫ তারিখ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেও পশ্চিমবঙ্গে। আগামী ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তির দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.