'নেতাজিকে প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করা হোক', দাবি তৃণমূলের
ODD বাংলা ডেস্ক: সুভাষ চন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তীতে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে দেশের প্রধান প্রধানমন্ত্রী ঘোষণা করা হোক-এমনটাই দাবি করা হল তৃণমূলের তরফে। এদিন একটি টুইট করে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেন, "নেতাজিকে প্রকৃত শ্রদ্ধা জানাতে মুখার্জি কমিশন বিমানদুর্ঘটনা তত্ত্ব নাকচের পর নতুন তদন্ত হোক। রেনকোজির মন্দিরের ভস্ম এনে DNA পরীক্ষা হোক। এবং সাময়িক হলেও স্বাধীন ভূখন্ডে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার জন্য নেতাজিকে দেশের প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করা হোক।" অন্যদিকে, নেতাজি সুভাষ চন্দ্র বসুকেই স্বাধীনতার মূল স্থপতি বলে উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী। এদিন রানি রাসমণী রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, "ভারতীয় এবং বাঙালি হিসেবে অত্যন্ত গর্বিত আমরা। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশজুড়ে নেতাজিকে এই সম্মানজ্ঞাপন করা হচ্ছে।"





Post a Comment