ভেঙে গেল সমস্ত রেকর্ড! উষ্ণ সংক্রান্তিতেই হবে সাগরে পুণ্যস্নান

ODD বাংলা ডেস্ক: অতীতের সমস্ত রেকর্ড ভেঙে এটাই উষ্ণতম মকর সংক্রান্তি। প্রায় ২০ ডিগ্রি ছুঁয়ে ফেলল সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ শীত ছাড়াই পুণ্যস্নানে অংশ নিতে হবে গঙ্গাসাগরের পুণ্যার্থীদের। আশাহত রাজ্যবাসী। পিঠে-পুলি ও পায়েসের এই উৎসবে শীতের আমেজটুকুই গায়েব। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহান্তে আর শীত ফেরার কোনও সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোম, মঙ্গল এবং বুধবার সামান্য নামবে পারদ। তবে বৃহষ্পতিবারের পর আর খুব বেশি পারাপতনের সম্ভাবনা কম।হাওয়া অফিস জানাচ্ছে, রবিবারও জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরেই থাকবে। কলকাতা কিংবা শহরতলীতে শীতের আমেজ উধাও হলেও জেলায় জেলায় শীতের আমেজ এখনও বজায় রয়েছে। আগামী সপ্তাহের শুক্র ও শনিবার পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশার সতর্কতা জারি করা রয়েছে। এছাড়া অন্য জেলাতেও জলীয় বাষ্প থাকার কারণে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.