সাগরদিঘিতে উপনির্বাচন, বদলে গেল মাধ্যমিক পরীক্ষার সূচি

ODD বাংলা ডেস্ক: বদলে গেল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি। মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া সূচি অনুযায়ী, চলতি বছর ২৭ ফেব্রুয়ারি, সোমবার হওয়ার কথা ছিল ইতিহাস পরীক্ষা। কিন্তু ওই দিন মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই কারণেই ইতিহাস পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি হবে না। পরিবর্তে পরীক্ষা হবে ১ মার্চ। বৃহস্পতিবার নয়া বিজ্ঞপ্তিতে এমনই জানাল মধ্যশিক্ষা পর্ষদ।বুধবার জাতীয় নির্বাচন কমিশন উত্তর-পূর্বের তিন রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। ১৬ ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি ভোট। সেইসঙ্গে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন ঘোষণা করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি। ওইদিন মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার নির্ধারিত দিন ছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.