অ্যাডিনোভাইরাস নিয়ে আরও সতর্ক রাজ্য! এবার জেলায় জেলায় বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের
ODD বাংলা ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের সময়ে রাজ্য জুড়ে করোনাভাইরাস নিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতালে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এবার একই রকম ভাবে শিশুদের শ্বাসকষ্ট জ্বর তথা অ্যাডিনোভাইরাস নিয়েও এবার প্রশিক্ষণ দিতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। জ্বর শ্বাসকষ্টের সমস্যায় বহু শিশু হাসপাতালে আসছে। মৃত্যুও হচ্ছে শিশুদের। প্রস্তুতি ও মোকাবিলার জন্য আজ বৈঠক ছিল স্বাস্থ্য ভবনে। সূত্রের খবর, সিদ্ধান্ত হয়, করোনার মত এবারও প্রশিক্ষণ দেওয়া হবে পুরো রাজ্য জুড়ে। চিকিৎসকের পাশাপাশি যত স্বাস্থ্যকর্মী রয়েছেন সকলেই অ্যাডিনোভাইরাস মোকাবিলার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপশি ম্যান পাওয়ার থেকে ভেন্টিলেটর সব প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্য দফতরের।প্রসঙ্গত, শনিবার রাতে বিসি রায় হাসপাতালে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একটি শিশুর। সোমবার সকালে মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে আরও এক শিশুর।





Post a Comment