অ্যাডিনোভাইরাসে মৃত্যু কলকাতার আড়াই বছরের শিশুর! বাড়ছে আতঙ্ক

ODD বাংলা ডেস্ক: শহর কলকাতায় ক্রমেই বাড়ছে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ। পূর্ণবয়স্ক মানুষের মধ্যে তো বটেই, হুহু করে সংক্রমণ ছড়াচ্ছে শিশুদের মধ্যেও। যা নিয়ে চিন্তায় প্রশাসন।  এবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে একটি শিশুর মৃত্যু হল কলকাতায়। সূত্রের খবর, সপ্তাহখানেক ধরেই জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল বছর আড়াইয়ের ওই শিশুটি। পরিস্থিতি গুরুতর হলে তাকে পার্ক সার্কাসের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। গত শুক্রবার সেখানেই মৃত্যু হয় তার।এর আগে, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে লেকটাউনে ৫ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে। কোভিডের পাশাপাশি সে অ্যাডিনোভাইরাসেও আক্রান্ত ছিল বলে সন্দেহ করেছিলেন চিকিৎসকেরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.