‘ওয়াহিদা নয়, অমিতাভের জন্য লেখা হত চিত্রনাট্য’, বলিউডের লিঙ্গবৈষম্য নিয়ে তোপ শর্মিলার
ODD বাংলা ডেস্ক: বলিউড কিছুটা ‘সেকেলে’ মানসিকতার। তাই এখানে বিশেষ চিত্রনাট্য লেখা হত অমিতাভ বচ্চনের কথা মাথায় রেখে। অর্থাৎ শক্তিশালী চরিত্র দেওয়া হত পুরুষদেরই। এমনই অভিযোগ করলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সেই সঙ্গে দাবি করলেন, ওটিটির সময়ে এসে এই প্রবণতা বদলাতে শুরু করেছে।সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করতে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রীকে। তাঁর মতে, হলিউডের সঙ্গে তুলনা করে দেখলে সেখানে মেরিল স্ট্রিপ, জুডি ডেঞ্চ বা ম্যাগি স্মিথের মতো অভিনেত্রীদের জন্য শক্তিশালী চরিত্র দেওয়া হত। অথচ বলিউড সেই অর্থে ‘সেকেলে’। তাঁর কথায়, ”আমরা এখনও সামান্য সেকেলেই রয়ে গিয়েছি। বিশেষ করে মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গিতে। কেননা শক্তিশালী চরিত্র পুরুষদেরই দেওয়া হত। যেমন অমিতাভ বচ্চন, অনুপম খেরদের জন্য বিশেষ চিত্রনাট্য লেখা হত। কিন্তু ওয়াহিদা রহমান বা অন্য বর্ষীয়ান অভিনেত্রীদের জন্য লেখা হত না। হলিউড যেভাবে বর্ষীয়ান মহিলাদের জন্য চরিত্র সৃষ্টি করে বলিউডে সেসব হয় না।”




Post a Comment